
ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ২ জনকে আটক করেছে তুরস্ক পুলিশ। শুক্রবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া গ্রেপ্তারের কথা জানান। খবর রয়টার্সের।
গত জানুয়ারি মাস থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রায় ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তুরস্ক। গত মাসেও আটক করা হয়েছে ৬ জনকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে ইয়ারলিকায়া জানান, সম্প্রতি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৮ জনকে সন্দেহ করে আসছিল তুর্কি গোয়েন্দা সংস্থা। তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে নির্দিষ্ট কিছু তুর্কি কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য প্রদান করছিল। তাদের মধ্যে ছয় জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। আর দুই জনকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, তুরস্কের জনগণ ও তাদের একতার ওপর কোনো ধরনের গুপ্তচর কর্মকাণ্ড এই ভূখন্ডে সহ্য করা হবেনা।
তুরস্কের নিরাপত্তা সংস্থার এক কর্মকর্তা জানান, এক তুর্কি গোয়েন্দা ও তার স্ত্রীকে সন্দেহ করে মূলত এই অভিযান চালানো হয়। ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত তারা মোসাদের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হয়।
ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকেই প্রকাশ্যে ঝামেলায় জড়িয়ে আসছে তুরস্ক ও ইসরায়েল। ফিলিস্তিনসহ পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা হামাস যোদ্ধাদের ওপর আক্রমণ করা হলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও প্রকাশ্যে হুমকি দিয়েছিল তুরস্ক।
এআরএস
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত