
দখলদার ইসরায়েলের কোনো বিমানকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেবে না কুয়েত। সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী দৈনিক আলকাবাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি বিমান সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় কুয়েতের আকাশসীমা ব্যবহার করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর দেশটি তা প্রত্যাখ্যান করেছে।
কুয়েত সরকার বলেছে, ইসরায়েলি বিমান কুয়েতের আকাশ ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন এবং গুজব। কুয়েত কোনদিনই ইসরায়েলের কোনো বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এছাড়া কুয়েত ইসরায়েলের সঙ্গে সম্পর্কও প্রতিষ্ঠা করবে না বলে জানানো হয়েছে।
দখলদার ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। সৌদি আরব ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার দু’দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবে পৌঁছে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় সৌদি।
গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেয় আরব আমিরাত। এরপর বিমান চলাচলও শুরু হয়।
প্রথম ফ্লাইটে যাত্রী হিসেবে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেয়ার্ড কুশনার। এছাড়া তার সঙ্গে ছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিইর বেন শাবাত ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত