
হোয়াইট হাউজে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এই ঐতিহাসিক স্বাক্ষরকে ট্রাম্প ‘মধ্যপ্রাচ্যের নতুন সূর্যোদয়’ বললেও ফিলিস্তিনিদের মতে, ইসরায়েলিরা দখলকৃত অঞ্চল ছেড়ে গেলেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি আসবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাহরাইন ও আমিরাতের দুই পররাষ্ট্রমন্ত্রী ওই চুক্তি সইয়ের পর শত শত ফিলিস্থিনির বিক্ষোভে সরগরম হয়ে ওঠে দখলকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকা। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাও ঘটেছে।
হাতে ফিলিস্তিনি পতাকা ও করোনা প্রতিরোধে ফেস মাস্ক পরে গাজা ও পশ্চিম তীরের শহর নাবলুস ও হেবরনে বিক্ষোভকারীরা মিছিল করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সদর দপ্তর রামাল্লাহতেও বিক্ষোভে অংশ নেন অনেকে।
কারও কারও হাতে ব্যানার ছিল, যাতে লেখা ‘বিশ্বাসঘাতকতা’, ‘দখলদারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়’ এবং ‘লজ্জার চুক্তি’। গাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী এমাদ এসা বলেছেন, যদি কেউ উপকূলীয় ছিটমহল দিয়ে হেঁটে যায় ‘তাহলে দেখতে পাবেন শতশত গাজান যুবক যারা ইসরায়েলি অবরোধের প্রতিবাদ করতে গিয়ে পা হারিয়েছে এবং আজীবনের জন্য খোঁড়া হয়ে গেছে।’
আল জাজিরাকে এমাদ আরও জানান, পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি বুলডোজার এখনও ফিলিস্তিনিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে এবং তাদের গ্রাম ছাড়া করছে। এসব দেখেও বাহরাইন ও আমিরাতের চুক্তি লজ্জাজনক মন্তব্য করেছেন তিনি, ‘এসব তো ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের নামমাত্র উদাহরণ এবং সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এসব অপরাধের পুরস্কার হিসেবে তাদের সঙ্গে চুক্তি করাকে বেছে নিয়েছে। এই চুক্তি ওইসব নেতাদের কপালে লজ্জার দাগ, যারা খুব সস্তায় ফিলিস্তিনিদের ভাগ্য বেঁচে দিলো।’
বিক্ষোভের এক অংশে নেতানিয়াহু, ট্রাম্প, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ছবি পদদলিত করেন বিক্ষোভকারীরা এবং তা পরে পুড়িয়ে দেন। পিএ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, কেবল দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলিদের সরে যাওয়ায়ই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারে।
ফিলিস্তিনি ইউনিফাইড ন্যাশনাল কমান্ড অব পপুলার রেসিস্টেন্স এই চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে। শুক্রবার তারা শোকের দিন ঘোষণা করেছেন, যেদিন কালো পতাকা উড়বে সব চত্বর, ভবন ও বাসা-বাড়িতে। সোশ্যাল মিডিয়ার আন্দোলনকর্মীরা ‘ব্ল্যাক ডে’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট লিখতে শুরু করেছে।
এদিকে চুক্তি সইয়ের সময় গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। উপত্যকার উত্তরের শহর আশকেলন ও আশদোদে সাইরেন বাজতে শোনা গেছে। মাগেন ডেভিড অ্যাডম এজেন্সি সার্ভিস বলেছে, শ্রাপনেল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের অবস্থা প্রাণঘাতী নয়। এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত