প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৬:৪০ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রাম সাউথ জোনের আওতাধীন কক্সবাজার জেলার সকল শাখা-উপশাখা, খাতুনগঞ্জ কর্পোরেট শাখা ও বান্দরবানের লামা শাখার কর্মকর্মতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের হোটেল সী-পার্ল রিসোর্টে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও মিফতাহ উদ্দীন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মিয়া মোহাঃ বরকত উল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাতুগঞ্জ কর্পোরেট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ সিরাজুল কবির।

ধন্যবাদ জ্ঞাপন করেন কক্সবাজার শাখাপ্রধান মোঃ আনিসুর রহমান। সম্মেলনে প্রধান কার্যালয়, জোন, শাখা ও উপশাখার নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এএ

শেয়ার

পাঠকের মতামত

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ...

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...