
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলম ঋণ খেলাপি নন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, তার স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ থাকলেও খুরশীদ আলমের নিজের ঋণ নেই। তার স্ত্রীর প্রতিষ্ঠানটির ঋণ খেলাপি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, তার বাস্তব অবস্থা এটিই।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খোঁজ নিয়ে দেখা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৩ কোটি টাকা ঋণ নেওয়া একটি প্রতিষ্ঠানের যৌথ মালিক খুরশীদ আলমের স্ত্রী। ওই ঋণ পরবর্তীতে খেলাপি হয়েছে। তবে খুরশীদ আলম ব্যক্তিগতভাবে ওই ঋণের গ্রহীতা নন এবং তাকে ঋণ খেলাপি হিসেবে অভিহিত করাও সঠিক হবে না।
খুরশীদ আলমকে ঘিরে আলোচিত আরেকটি বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, রংপুর অফিসে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সে সময় তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বিষয়টি পুনর্মূল্যায়ন করা হয়।
তিনি বলেন, সে সময় খুরশীদ আলমের বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। ফলে তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না বলে পরে প্রতীয়মান হয়। এ কারণেই পরবর্তীতে তিনি নির্বাহী পরিচালক এবং পরে ডেপুটি গভর্নর হিসেবে পদোন্নতি পান।
বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী, রংপুর অফিসে মহাব্যবস্থাপক থাকাকালে তার বিরুদ্ধে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ একটি অফিস আদেশ জারি করে। ওই আদেশে বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশনস-২০০৩-এর ৪৪(১)(বি) ধারা অনুযায়ী তার দুটি বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) স্থগিত করা হয়।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ নিয়েও সাম্প্রতিক সময়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক তাদের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করে এবং কোনো আন্দোলন বা চাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তনের প্রশ্নই আসে না।
তিনি বলেন, কোনো পক্ষের আন্দোলনের কারণে যদি একটি সিদ্ধান্ত পরিবর্তন করা হয়, তাহলে ভবিষ্যতে অন্য পক্ষও একইভাবে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি তুলবে। এভাবে কোনো নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে না।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভার অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ পরিস্থিতির কারণে ব্যাংকটির পক্ষ থেকে অনলাইন সভার অনুমতি চাওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক সেই অনুমোদন দিয়েছে। বিশেষ পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা পর্ষদের সভা আয়োজনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।
বিএইচ
- ১গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ২প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৫ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৩ জুলাই
- ৬গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৭অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৮শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯ফুটবল খেলার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- ১০প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন





পাঠকের মতামত