জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫ ১০:১০ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

সোমবার (৬ অক্টোবর) সকালে কয়রা উপজেলার সর্বদক্ষিণের ইউনিয়ন দক্ষিণ বেদকাশিতে দিনব্যাপী গণসংযোগ করেছেন।

গণসংযোগ কর্মসূচিতে বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে সালাম প্রদান, পথসভা, মহিলা সমাবেশ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

গণসংযোগ কর্মসূচির বিস্তারিত: সকাল ৭টা: দক্ষিণ বেদকাশির জোড়শিং এলাকায় বাড়ি বাড়ি সালাম প্রদান, বেলা ১১টা: পাতাখালি মহিলা সমাবেশে অংশগ্রহণ, বেলা ১টা: হলদিবুনিয়া কালী মন্দির পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময়, বেলা ৩টা: গোলখালি মহিলা সমাবেশে অংশগ্রহণ, বিকেল ৫:৩০টা: ছোট আংটিহারা বাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়

গণসংযোগে অংশগ্রহণ করেন: হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম – উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দক্ষিণ বেদকাশি ইউনিয়ন তদারককারী, মোল্লা শাহাবুদ্দিন শিহাব – উপজেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, মাওলানা মতিউর রহমান – দক্ষিণ বেদকাশি ইউনিয়ন আমির, আবু ইসহাক খান – ইউনিয়ন সেক্রেটারি, আসমাতুল্লাহ আল গালিব – কয়রা দক্ষিণ থানা শিবির সভাপতি, জামিরুল ইসলাম – ইউনিয়ন যুব বিভাগের সভাপতি, সাইদুল ইসলাম – যুব বিভাগের সেক্রেটারি, স্থানীয় জামায়াত ও শিবির নেতাকর্মীবৃন্দ, জনগণের প্রতি আশাবাদ ব্যক্ত করেন প্রার্থী

গণসংযোগকালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন: “জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণ ইসলামী শক্তির ওপর আস্থা রাখছে। অতীতে যেসব রাজনৈতিক দল এই এলাকায় প্রতিনিধিত্ব করেছে, তারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। কোটি কোটি টাকা বাণিজ্য করেছে, কিন্তু মানুষের মৌলিক অধিকার নিয়ে কোনো চিন্তা করেনি।”

তিনি আরও বলেন: “এবারের নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ, সবাই মিলে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সংসদে পাঠাতে চায়।”

শেয়ার

পাঠকের মতামত

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানের কবরে শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ রায়হানুল ইসলাম রায়হানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর পরিবারের সঙ্গে ...

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...