
সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অন্তত ৯২ সদস্য নিহত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ অক্টোবর) ইয়েমেনের কৌশলগত শহর মারিবের কাছে দুই জেলায় ১৬টি সামরিক যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বিপুল ক্ষয়ক্ষতি ও হামলায় ৯২ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সৌদি জোট। তবে ইরান-সমর্থিত হুতিরা ক্ষয়ক্ষতির বিষয়ে ও নিহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি।
গত দুই সপ্তাহ ধরে মারিবের আশপাশের এলাকায় হামলার খবর জানানো হচ্ছে জোটের পক্ষ থেকে। সর্বশেষ হামলা চালানো দুই জেলা হলো—আল-জুবাহ ও আল-কাস্সারাহ। এর মধ্যে আল-জুবাহ মারিব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে ও আল-কাস্সারাহ ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
২০১৪ সালে হুতিরা মারিব থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে রাজধানী সানা দখল করলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। সংঘাত শুরুর পর যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজারও বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল মারিব। শহরটি দখলে ফেব্রুয়ারি থেকে জোরেশোরে অভিযান শুরু করে হুথিরা। মাঝে হামলা কিছুটা কমলেও সেপ্টেম্বর থেকে আবার নতুনভাবে আক্রমণ শুরু করেছে তারা। মারিবে সংঘাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়া ইয়েমেনের অসংখ্য নাগরিক সাহায্যের জন্য অপেক্ষা করছেন।
ইয়েমেনের গৃহযুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। জাতিসংঘ বলছে, মারিবে সংঘটিত সংঘাতের কারণে গত মাসে ১০ হাজারের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট বলে অভিহিত করেছে। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার ইয়েমেনে ‘বড় ধরনের দুর্ভিক্ষের ঝুঁকি’ মোকাবিলায় সর্বসম্মতিক্রমে দেশটিতে ‘ডি-এস্কেলেশন’ করার আহ্বান জানিয়েছে।
- ১‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ২১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৩বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৪কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৬সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৭সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৮ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৯হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ১০ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৪কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৫২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর





পাঠকের মতামত