
অনলাইন মার্কেটপ্লেস ই-ভ্যালির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইভ্যালির বিষয়ে ইতিপূর্বে বাণিজ্য মন্ত্রণালয় হতে একটি অভিযোগ পাওয়ার পর প্রকাশ্য অনুসন্ধান শুরু করা হয় ।
নতুন প্রাপ্ত অভিযোগটি পূর্বের অভিযোগের সাথে সংযুক্ত করে অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হবে। নতুন অভিযোগটি আরও সুনির্দিষ্ট হওয়ায় এখন অনুসন্ধান কার্যক্রম গতিশীল হবে।
সংস্থার সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্য হলেন— সহকারী উপ-পরিচালক মুহাম্মদ শিহাব সালাম। বৃহস্পতিবার (৮ জুলাই) দুদকের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি তারা বাণিজ্য মন্ত্রণালয় থেকে ই-ভ্যালির আর্থিক অনিয়ম খতিয়ে দেখার বিষয়ে একটি চিঠি পেয়েছে। ওই চিঠির সূত্র ধরেই অনুসন্ধান শুরু করা হয়েছে। অনুসন্ধানে ই-ভ্যালি গ্রাহকদের কাছে অগ্রীম টাকা নিয়ে কী করেছে, তা জানার পাশাপাশি এসব অর্থ মানি লন্ডারিং করে কোথাও পাচার করা হয়েছে কিনা, তাও জানার চেষ্টা করবে। গ্রাহকের অর্থ পাচার করা হলে ই-ভ্যালির বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হবে।
গত ৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুদকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ই-ভ্যালি গ্রাহকদের কাছ থেকে প্রচুর পরিমানে পণ্যের অর্ডারের নামে অগ্রীম অর্থ গ্রহণ করলেও তার বিপরীতে তাদের সম্পদ অনেক কম। এছাড়া মার্চেন্টদের কাছেও তাদের শত কোটিরও বেশি অর্থ দেনা রয়েছে। গ্রাহক ও মার্চেন্টদের মিলিয়ে মোট তিন শ’ কোটি টাকার কোনও হদিস পাওয়া যাচ্ছে না। এসব অর্থ আত্মসাৎ বা পাচার করা হয়েছে কিনা চিঠিতে তা খতিয়ে দেখার অনুরোধ করা হয়।
দুদকের একজন কর্মকর্তা জানান, এর আগে দুদকের কাছে গ্রাহক পর্যায়ের কিছু অভিযোগ জমা পড়েছিল। কিন্তু সেসব অভিযোগে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ ছিল না। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করা হচ্ছে।
- ১মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ২সূচকের পতনে চলছে লেনদেন
- ৩হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৪ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
- ৫দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স
- ৬সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৭ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- ৯যে ৭ অভ্যাস আপনার অজান্তেই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি
- ১০ঘুমানোর আগে ইসলামের ৯ আদব
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম





পাঠকের মতামত