
নাড়ীর টানে ঈদের ছুটিতে বাড়ি ফিরছে মানুষ। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে মানুষ খোলা ট্রাক ও পিকআপভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন। এতে তীব্র যানজটের পাশাপাশি প্রচন্ড রোদের পর মূষলধারে বৃষ্টিতে ভিজে গিয়ে অস্বস্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অঞ্চলে মূষলধারে বৃষ্টি হয়। এরআগে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড রোদে ও গরমে ঘরমুখো মানুষ অতিষ্ঠ হয়ে উঠেন।
জানা গেছে, রাজধানীতে যানবাহনের কিছুটা সংকট দেখা দিয়েছে। এ কারণে ঘরমুখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপভ্যানে গন্তব্যে যাচ্ছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের পাশাপাশি প্রচন্ড রোদের পর বৃষ্টিতে ভিজে গিয়ে অস্বস্তিতে পড়েছেন মানুষ। শরীরের কাপড়সহ অনেকের টাকা, মোবাইল ও মালামাল ভিজে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি।
এদিকে, অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। বর্তমানে মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায়জুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। আবার কোথাও কোথাও থেমে থেমে চলছে গাড়ি।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্ম শরীফ জানান, ‘সড়কে গাড়ির ধীরগতি রয়েছে। তবে কোথাও থেমে নেই। এখনও গাড়ির চাপ রয়েছে।’
এনজে
- ১ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ২ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক
- ৩‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৪জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৫গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৬ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
- ৭শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৮‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ৯১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ১০বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৪পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৮সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৯মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার





পাঠকের মতামত