
ঈদের ছুটির প্রতিটি সকাল মানেই যেন নতুন এক শহর, চেনা চট্টগ্রাম তখন ভিন্ন রূপে ধরা দেয়। ব্যস্ততার নগরী ছেড়ে মানুষ ছুটে যায় খোলা আকাশের নিচে, সমুদ্রের ধারে কিংবা পাহাড়ঘেরা বিনোদন স্পটে। পরিবার-পরিজনের হাসি, শিশুদের উচ্ছ্বাস আর তরুণদের উল্লাসে নগরজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর আবহ।
নগরীর অলিগলি ছেড়ে দল বেঁধে মানুষ ছুটে যান পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কসহ নানা বিনোদন কেন্দ্রে। শুধু শহরেই নয়, সীতাকুণ্ডের গুলিয়াখালী সাগরপাড়, মিরসরাইয়ের মহামায়া লেক, আনোয়ারার পারকি সৈকত কিংবা ফটিকছড়ির সবুজ চা বাগানেও ছিল একই চিত্র। পতেঙ্গা সৈকতে পা রাখলেই চোখে পড়ে অন্য এক দৃশ্য। হাজারো মানুষের ভিড়।
মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের চতুর্থ দিনেও বিকেল গড়াতেই সেই চিত্র স্পষ্ট হয়ে ওঠে। চেনা চট্টগ্রাম যেন এক ভিন্ন রূপে ধরা দেয়।
পতেঙ্গা সৈকতে পা রাখলেই চোখে পড়ে অন্য এক দৃশ্য। হাজারো মানুষের ভিড়। একসঙ্গে বসে গল্পে মেতে থাকা পরিবার, আবার কেউ নেমে পড়েছেন সাগরের জলে। লোনা বাতাস আর দিগন্তজোড়া নীলের মাঝে যেন হারিয়ে যেতে চান সবাই। পতেঙ্গায় ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, এখানে এলে মনে হয় শহরের সব ক্লান্তি দূরে কোথাও হারিয়ে যায়। পরিবারের সঙ্গে এই সময়টাই সবচেয়ে মূল্যবান।
চট্টগ্রাম চিড়িয়াখানায়ও ভিন্ন এক উচ্ছ্বাস। বাঘ, সিংহের হাঁটা কিংবা বানরের দুষ্টুমি সবকিছুই শিশুদের জন্য এক রূপকথার জগৎ। ছোটদের হাত ধরে প্রাণী দেখাতে ব্যস্ত অভিভাবকরা, আর মাঝেমধ্যে ভেসে আসছে শিশুদের বিস্ময়ভরা চিৎকার। চিড়িয়াখানার ভেতরের ছোট ছোট রাইডগুলোও যেন তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
তরুণদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও সি ওয়ার্ল্ড ওয়াটার পার্ক। কেউ নৌকায় ভেসে বেড়াচ্ছেন শান্ত লেকের জলে, কেউবা রোমাঞ্চকর রাইডে চড়ছেন, আবার কেউ জলকেলিতে মেতে উঠেছেন বন্ধুদের সঙ্গে। বেসক্যাম্পে আর্চারি, ক্লাইম্বিং ওয়াল কিংবা ট্রি-টপ একটিভিটিতে অংশ নিয়ে অনেকে খুঁজে নিচ্ছেন ভিন্ন স্বাদের অ্যাডভেঞ্চার।
নগরীর বাইরে প্রকৃতির কাছে ফেরার আকর্ষণও কম নয়। গুলিয়াখালী সাগরপাড়ের সবুজ ঘাস আর নীল জলের মিশেল, মহামায়া লেকের শান্ত সৌন্দর্য কিংবা ফটিকছড়ির চা বাগানের নীরবতা, সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য যেন এক অনন্য অভিজ্ঞতা। সেখানে গিয়ে অনেকেই খুঁজে নিচ্ছেন নির্জনতার মাঝে স্বস্তির মুহূর্ত।
এদিকে, ঈদের তৃতীয় দিন চট্টগ্রামের মিরসরাইয়ের আরশীনগর ফিউচার পার্কে গিয়ে সব বয়সী মানুষের প্রচণ্ড ভিড় দেখা যায়। সেখানে শিশুরা বিভিন্ন রাইডে চড়ার পাশাপাশি আনন্দে মেতে উঠেছে। পার্ক কর্তৃপক্ষের বরাতে জানা যায়, একশ টাকা মূল্যের টিকিটের মাধ্যমে সেখানে প্রবেশ করতে হয় এবং ঈদের দিন থেকে পাঁচ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে, মহামায়া ইকোপার্কেও পর্যটকদের ব্যাপক আনাগোনা চোখে পড়ে। তবে সেখানে টিকিটের গায়ে ৩০ টাকা লেখা থাকলেও পর্যটকদের কাছ থেকে ৫০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
মিরসরাইয়ের ডোমখালী সমুদ্রসৈকতে ঝাউবন, লাল কাঁকড়ার চর ও সাগরের উত্তাল ঢেউ দেখতে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। দিনে দর্শনার্থীদের পাশাপাশি রাতেও তরুণেরা মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে সমুদ্রের গর্জন শুনতে সেখানে ছুটে যাচ্ছেন। পাশাপাশি নীলাম্বর লেক হিসেবে পরিচিত বাওয়াছড়া প্রকল্প এবং উপজেলার বিভিন্ন ঝরনাগুলোতেও মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে বলে স্থানীয়রা জানান। বর্ষা মৌসুমের মতো পানি না থাকলেও দর্শনার্থীদের আনন্দের কোনো কমতি নেই।
ঢাকার মিরপুর থেকে মিরসরাইয়ে ঘুরতে আসা পর্যটক মোজাম্মেল হোসেন বলেন, একটি বাস ভাড়া করে ২২ জনের একটি দল নিয়ে তারা এসেছেন। নাপিত্তাছড়া ছাড়া এখানকার প্রায় সব ঝরনা তাদের ঘোরা হয়ে গেছে এবং এই ভ্রমণ তাদের খুব ভালো লাগছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ঈদের টানা ছুটির কারণে এবার পর্যটক সমাগম বেড়েছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, ঝরনাগুলোতে যাওয়ার ক্ষেত্রে দর্শনার্থীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং গাইড ছাড়া কাউকে সেখানে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে।
এত মানুষের সমাগমের মধ্যেও নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। বিভিন্ন স্পটে নিয়মিত টহল দিতে দেখা গেছে তাদের, যাতে দর্শনার্থীরা নিশ্চিন্তে উপভোগ করতে পারেন তাদের ছুটির সময়।
তবে আনন্দের মাঝেও কিছুটা অপূর্ণতা থেকে গেছে। আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্ক ও চান্দগাঁওয়ের স্বাধীনতা কমপ্লেক্স পার্ক বন্ধ থাকায় অনেক দর্শনার্থী সেখানে গিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন।
সব মিলিয়ে, ঈদের ছুটিতে চট্টগ্রাম যেন হয়ে উঠেছে এক বিশাল মিলনমেলা-যেখানে মানুষের ভিড়ের সাথে মিশে আছে আনন্দ, ভালোবাসা আর একটুখানি প্রশান্তির খোঁজ।
বিএইচ
- ১চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ২নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
- ৩রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আখতারুজ্জামান
- ৪চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ৫মির্জা ফখরুলের ১টি, অলি আহমদের ২ মনোনয়নপত্র জমা
- ৬ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৭বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় মেটা, স্থানীয় অবকাঠামো স্থাপনের আশ্বাস
- ৮চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ১০ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৪বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৫বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৮যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৯রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ১০‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ





পাঠকের মতামত