
ঈদ করতে বাড়ি ফিরছে শহরের মানুষজন। আবার কেনাকাটা করতে আসছেন ফেনী শহরে। তাদের স্বাগত জানাতে লাল, নীল, হলুদ রঙের আলোকছটায় আলোকিত জনপদ।
দুয়ারে কড়া নাড়ছে ঈদুল ফিতর, এ উৎসবকে সামনে রেখে চোখ ধাঁধাঁনো লাইটিংয়ে সেজেছে ফেনী পৌর এলাকার রাস্তা-ঘাট ও স্থাপনাগুলো। আলোয় উদ্ভাসিত শহরের মানুষগুলো। শহরের নতুন সাজ দেখতে অনেকেই বের হচ্ছেন স্ত্রী-সন্তান ও অন্য স্বজনদের নিয়ে। কেউ বের হচ্ছেন মোটরসাইকেল নিয়ে। আবার কেউবা ঘণ্টায় রিকশা ভাড়া করে দেখছেন তাদের প্রতি দিনকার শহরটাকে।
রাতের এই রূপ দেখে শহরবাসী দিনের যানজটের ক্লান্তি কিছুটা ও কমাতে চাইছেন। এ যেন বিয়ে বাড়ি চারিদিকেই সাজ সাজ রব। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফেনী শহরের ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও কলেজ রোডের এ বর্ণিল সাজ নগরবাসীর মনে প্রশান্তি দিয়ে যাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় সড়ক বাতির সঙ্গে বিশেষভাবে সংযোজিত লাইট শহরে আগন্তুক ও স্থানীয়দের আন্দোলিত করছে।
অনলাইন শপ তাকওয়া’র পরিচালক নজরুল ইসলাম সোহাগ জানান, ফেনী পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়কে চোখ ধাঁধাঁনো লাইটিং বাড়তি বিনোদনের খোরাক তৈরি করেছে। অনেকেই রাতের বেলায় শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য সপরিবারে ঘুরতে বের হচ্ছেন।
তরুণ শিল্পী মিঠু খান জানান, রাতের বেলায় ফেনীর সাজটি চমৎকার লাগছে। তাই সুযোগ পেলে বন্ধুদের নিয়ে ঘুরতে এলাম। ভালো লাগছে। সৃষ্টিশীল এমন কাজের জন্য তিনি ফেনী পৌরসভা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা।
ফেনী পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি জানান, মুসলমানদের সর্ববৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উৎসবকে আরও কালারপুল করে নাগরিকদের বিনোদন ও প্রশান্তির জন্য বিশেষ ডিজাইনে পৌরসভাকে সাজানো হয়েছে।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত