
পেশাদার ফুটবল ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ গোল তার, ভেঙেছেন অসংখ্য রেকর্ডও। যদিও হেড দিয়ে করা গোলসংখ্যায় অনেক পিছিয়ে লিওনেল মেসি। অথচ তার পছন্দের গোলের প্রসঙ্গ উঠলে তিনি বার্সেলোনার হয়ে করা একটি হেডের কথা উল্লেখ করেছিলেন। সেই পছন্দের কাজটাই আরেকবার করলেন ইন্টার মায়ামির জার্সিতে। মেসির উড়ন্ত হেডসহ জোড়া গোলেই আজ (শনিবার) ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।
মাত্র একদিন আগে মায়ামির সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগেই এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে যে তিনি গোল্ডেন বুট পাচ্ছেন তা নিশ্চিত হয়ে যায়। আজ এমএলএস প্লে-অফ ম্যাচের আগে লিগের কমিশনার ডন গারবার পুরস্কারটি মেসির হাতে তুলে দেন। এরপর ম্যাচে তার উড়ন্ত গোল দিয়ে শুরু, শেষ পর্যন্ত এই আলবিসেলেস্তে ফরোয়ার্ড করলেন জোড়া গোল।
ম্যাচের নির্ধারিত সময়ে মায়ামি এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। কিছুটা নাটকীয়তা হয়েছে যোগ করা সময়ে, ৯৬ মিনিটে মেসি ব্যবধান বাড়ানোর ৬ মিনিট পর এক গোল শোধ করে ন্যাশভিলে। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৫৩ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নেয় মায়ামি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। বিপরীতে ৬ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে ন্যাশভিলে।
সপ্তাহখানেকের মাঝে ন্যাশভিলেকে দু’বার হারাল মায়ামি। এর আগে লিগপর্বের শেষ ম্যাচে ফ্লোরিডার ক্লাবটি মেসির হ্যাটট্রিকে ৫-২ গোলে জিতেছিল। আজ আবারও জয়ের মাধ্যমে প্লে-অফে ‘বেস্ট অব থ্রি’র প্রথম রাউন্ডে এগিয়ে গেল হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি। ১৯ মিনিটেই তাদের প্রথম লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের ক্রস বক্সের মাঝামাঝিতে দাঁড়ানো এই তারকা ডানদিকে শরীরটা হালকা শূন্যে ভাসিয়ে হেড দিয়েছেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ম্যাচ বিরতিতে গড়ায়।
৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। ইয়ান ফ্রে’র বাড়ানো ক্রসে গোলটিও আসে হেড থেকে। এই ২-০ ব্যবধান নিয়েই ম্যাচ শেষের পথে ছিল। খেলা গড়ায় ইনজুরি সময়ে, যা শেষ হতে ১২ মিনিট পেরিয়েছে। যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে সম্ভবত ক্যারিয়ারের অন্যতম সহজ গোলটি করেছেন মেসি। মায়ামি ফুটবলারের বাড়ানো বল হাতে আটকে রাখতে পারেননি ন্যাশভিলে গোলরক্ষক, ফসকে যাওয়া বলটি আলতোভাবে ফাঁকা জালে জড়ান তিনি। এরপর হানি মুখতারের গোলে ব্যবধান কমায় সফরকারীরা।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত