
ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম), চেলসির এনগোলো কন্তে (ফ্রান্স) ও জর্জিনহো (ইতালি) শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন। এছাড়া দিন কি ফুরিয়ে আসছে সময়ের অন্যতম সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর! মাঠের পাশাপাশি বর্ষসেরা পুরস্কার অর্জনের দৌঁড়ে যাদের আধিপত্য চলে আসছে, তাদের কি না জায়গাই হলো না উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২০-২১ মৌসুমের উয়েফা মেন’স প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এই পুরস্কারটি দেওয়া হয় মূলত উয়েফার আয়োজিত টুর্নামেন্টগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে।
২০১১ সাল থেকে প্রতিবারই বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মেসি-রোনালদোর অন্তত এক জন। কিন্তু গত বারের মতো এবারও ফুটবল দুনিয়াকে শাসন করে চলা দুই তারকার কেউই এবার স্থান করে নিতে পারেননি। এছাড়া উয়েফার এবারের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনজন। সবাই গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন।
নারীদের ফুটবলে একক আধিপত্য বার্সেলোনার। ক্লাবটির হয়ে খেলা স্প্যানিশ দুই ফুটবলার জেনিফার হেরমুসুর ও অ্যালেক্সিয়া পুটলোসের সঙ্গে আছেন লাইকে মার্টিনস।
পুরুষদের দলের কোচের তালিকায় আছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠা দুই কোচ। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও চেলসির থমাস টুখেলের সঙ্গে আছেন ইতালি জাতীয় দলকে এবারের ইউরো জেতানো রবার্তো মানচিনি। মেয়েদের কোচের তালিকায় আছেন বার্সেলোনার লুইস কোরটেস, সুইডেন নারী দলের পিটার গেরহার্ডসন ও চেলসির এমা হেইস।
- ১দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ২দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৩জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৪১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৫আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৬জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৭জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৯জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ১০জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত