
স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা চূড়ান্ত করার অভিযোগ তুলে কুড়িগ্রামের উলিপুরে নকশা বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ‘উলিপুরের ভুক্তভোগী জনগণ’-এর ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গওছল আজম মিঠু, আব্দুর রহমান, মোজাম্মেল হক, শামসুল ইসলাম, সাইফুল আখতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জনবহুল ও ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ এলাকা ক্ষতিগ্রস্ত করে একটি স্বার্থান্বেষী মহল অর্থ লোপাটের উদ্দেশ্যে বিতর্কিত নকশা বাস্তবায়নের চেষ্টা করছে। এ অবস্থায় জনগণের স্বার্থ রক্ষায় নকশা সংশোধন করে নতুন পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
বক্তারা বলেন, প্রস্তাবিত বাইপাস সড়কের বর্তমান নকশা বাস্তবায়িত হলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং অসংখ্য বসতবাড়ি ক্ষতির মুখে পড়বে। অথচ সামান্য নকশাগত পরিবর্তনের মাধ্যমে এসব স্থাপনা রক্ষা করা সম্ভব। তারা অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগের একটি সিন্ডিকেট নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ সৃষ্টি করে বিপুল অর্থ আত্মসাতের পাঁয়তারা করছে।
বক্তারা আরও বলেন, জনস্বার্থ ও উন্নয়নের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের সুযোগ দেওয়া যাবে না। তাই বিতর্কিত নকশা বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন ও গ্রহণযোগ্য নকশা প্রণয়নের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়।
টিআর
- ১টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ২বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৩ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৪স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৫আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৬পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৭মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৯আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১০সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত