
কার্বহাইড্রেট,মিনারেল ও প্রোটিন থাকে ডিমের মধ্যে।বিশেষজ্ঞরা বলেন এর মধ্যে ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, পটাশিয়াম, সোডিয়াম, সেলেনিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও আয়রনও রয়েছে। তাই সুস্থ থাকতে হলে রোজ একটা অন্নত ডিম খান।
ডিম রান্না তো সকালই রান্না করেন। কিন্তু এই একঘেয়ে ডিমের ঝোল বা ঝাল খেতে খেতে বোর হয়ে যেতে হয় নিশ্চই। তাহলে তৈরি করে ফেলুন ডিমের অসাধারণ এই পদ, মালাইকারি। ভাবছেন, চিংড়ির মালাইকারি হয়, চিকেনের মালাইকারি হয় তাবলে ডিমের?
চিংড়ির মালাইকারি রান্না করতে যা যা লাগে-সবটাই লাগবে। তবে আপনি যদি ঘি খেতে না চান, তাহলে তেল দিয়ে রেঁধে নিতে পারেন। পুষ্টিবিদ বা চিকিৎসকরা বার বার প্রোটিন রাখতে বলেন বিশেষজ্ঞরা। বাচ্চা থেকে বয়স্ক সকলেই ডিম খেতে ভালোবাসেন। প্রবাদেই বলে সানডে হো ওর মানডে রোজ খাও আন্ডে। বিশেষজ্ঞ বা চিকিৎসকদের মতে, রোজ ডিম খেলে হার্ট সুস্থ থাকে। মস্তিষ্কের কার্যকারিতাও বেড়ে যায়। আমাদের শরীরে হাড়ও মজবুত রাখে এই ডিম। স্কুলর টিফিন বা অফিসের লাঞ্চে জমে যাবে এই পদটি। অতিথি অ্যাপায়ন করলেও খাওয়াতে পারেন। কেউ হাঁসের ডিম খেতে ভালোবাসেন আবার কেউ মুরগির ডিম খেতে ভালোবাসেন। আপনি এই রেসিপি তৈরি করতে চাইলে যে কোনও ডিমই ব্যবহার করতে পারেন। দেখবেন, চিংড়ি মালাইকারি না খাওয়ার দুঃখ ভুলে যাবেন এ কথা হলফ করে বলা যায়। কী কী লাগছে দেখে নিন
ডিমের মালাইকারির উপকরণ
সেদ্ধ করে খোসা ছাড়ানো ডিম-২টো
পেঁয়াজবাটা-১০০ গ্রাম
আদা ও রসুনবাটা-৫ গ্রাম
টমেটোবাটা-১০ গ্রাম
গরমমশলাবাটা- পরিমাণমতো
চিনি-১০ গ্রাম
নুন-স্বাদ অনুযায়ী
কাজুবাটা-সামান্য
চারমগজবাটা-সামান্য
নারকেলের দুধ-সামান্য
হলুদগুঁড়ো-পরিমাণমতো
লাল লঙ্কার গুঁড়ো-পরিমানমতো
ঘি/তেল
পদ্ধতি
সেদ্ধ করে রাখা ডিমের গায়ে একটু নুন-হলুদ মাখিয়ে নিন। এর পর হালকা করে ভেজে নিন। এবার কড়াইতে ঘি/তেল গরম করে নিন। গরম হয়ে গেলে তাতে পেঁয়াজবাটা দিয়ে দিন। ভালো করে ভেজে নিন। এর পর ওর মধ্যে আদা-রসুনবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলাটা ভাজা হলে গেলে টমেটোবাটা ও কাজু-চারমগজবাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। ভালো কষতে শুরু করে দিন। মশলা থেকে তেল বেরিয়ে গেলে ওর মধ্যে নুন, চিনি, নারকেলের দুধ দিয়ে দিন। তরকারি ফুটে গেলে ডিম আর গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিন। ভাত বা পোলায়ের সঙ্গে দারুণ লাগবে।
- ১একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ২ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ১০ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত