
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) খিচুড়ি রান্নার প্রকল্প বাতিল করেছে। মঙ্গলবার (১ জুন) রাজধানীর শেরে-বাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ‘প্রাইমারি স্কুল প্রকল্প’ উপস্থাপন করা হলে তা বাতিল করা হয়।
একনেক সূত্রে জানা গেছে, প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের রান্না করা খাবার না দিয়ে রান্না ছাড়া খাবারের পক্ষে মত দেন। তিনি প্রকল্পটি নতুনভাবে উপস্থাপনের নির্দেশ দেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খিচুড়ি রান্নার ব্যবস্থা বাদ দিয়ে অন্য কি করা যায় সেটি ভাবতে হবে। কেননা রান্নাবান্না অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও প্রকল্পে সরকারি অর্থের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের কিভাবে অংশগ্রহণ করানো যায় সেটি ভাবতে হবে।
২০২১ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পের জন্য শুরুতে মোট ব্যয় ধরা হয় ১ হাজার ৯৬১ কোটি টাকা। এর মধ্যে খিচুড়ি রান্না ও পরিবেশনের প্রশিক্ষণ নিতে ১ হাজার সরকারি কর্মকর্তা কর্মচারীর বিদেশ সফরের একটি প্রস্তাব ছিল, যা নিয়ে গতবছর ব্যাপক সমালোচনা হয়।
পরে পরিকল্পনা কমিশনের আপত্তির মুখে প্রস্তাব থেকে ব্যয়ের পরিমাণ এক হাজার ৬৭১ কোটি টাকা কমিয়ে ১৭ হাজার ২৯০ কোটি টাকা করা হয়েছে। প্রকল্পের পুরো অর্থ যোগানোর কথা ছিল সরকারের নিজস্ব তহবিল থেকে।
- ১সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ২৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৩ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৪অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৫দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ৬শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৭মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’
- ৮চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে
- ৯‘লুটপাটের’ নতুন লাইসেন্স জ্বালানি খাতের বেসরকারিকরণ : জামায়াত
- ১০সোশ্যাল মিডিয়ায় মেসির বাবার মৃত্যুর সংবাদ, সত্যি নাকি গুজব!
- ১সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ২চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৫সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৬আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৭অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৮চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৯কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ১০ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত