
কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের-২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ গোলাম কবির।
প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ গোলাম কবির বলেন, পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে।
তিনি বলেন, সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, চিন্তার দক্ষতা এবং সমস্যা সমাধানের দক্ষতার উপযোগী হয়ে উঠতে হবে বলেও যোগ করেন তিনি।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামীম আহমেদ খান, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ (একাডেমিক) মিস দিলরুবা পারভিন, সুপারিনটেনডেন্ট অফ পিটিআই অসীম কুমার সাহা এবং এডুকেয়ার শিক্ষাপরিবারের নির্বাহী পরিচালক সোহেল রানা মানিক।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি। নিয়মিত বিভিন্ন ধরণের আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত রাখছি।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ আপনাদের সবসময় পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলেছি। এই সুন্দর অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও ভবিষ্যতের পথচলায় একটি নতুন মাত্রা যোগ করেছে। আমরা আমাদের সকল অতিথি, শিক্ষক, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্লে- সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ১ম থেকে ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সকল শিক্ষার্থীদের হাতে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। আগামী ২৯ ডিসেম্বর ৮ম ও নবম শ্রেনীর বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিএইচ
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত