প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১ ১২:৪৭ পিএম

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান সাপেক্ষে খুব দ্রুতই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, এমন শিক্ষার্থীদের করোনা টিকা দিতে জন্মনিবন্ধন নম্বর চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য ২১ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের স্টুডেন্ট পোর্টালে লগইন করে নির্ধারিত ফিল্ডে তথ্য ইনপুট দিতে হবে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এসব তথ্য জানা যায়। এর আগে এ ব্যাপারে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বা গবেষণারত ১৮ বা ১৮ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই এমন শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে শিক্ষার্থীরা তাদের জন্মনিবন্ধন নম্বর নিজ নিজ স্টুডেন্ট পোর্টালে লগইন করে নির্ধারিত ফিল্ডে আগামী ২১ সেপ্টেম্বর, ২০২১ তারিখের মধ্যে তথ্যাদি ইনপুট দেয়ার জন্য অনুরোধ করা হলো। পরবর্তীতে তাদের জন্মনিবন্ধনের তথ্যাদি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েব সাইটে সংযুক্ত করার পর তাদেরকেও একই ওয়েব সাইটের(www.surokkha.gov.bd) মাধ্যমে টিকা গ্রহণের নিমিত্তে নিবন্ধন করতে হবে।’

এছাড়াও যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয় পত্র আছে তাদের সরাসরি www.surokkha.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে জরুরি ভিত্তিতে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করে কোভিড ১৯ ভ্যাকসিন গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, গত ৩ জুন প্রথম ধাপে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০ জুন পর্যন্ত চলা এ রেজিস্ট্রেশনে মোট ৯৪৫৪ জন শিক্ষার্থী আবেদন করেন। পরে দ্রুত টিকা প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার্থীদের এ তালিকা ইউজিসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর দ্বিতীয় ধাপে ১৮ আগস্ট থেকে ২৩ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের এনআইডির তথ্য চায় বিশ্ববিদ্যালয়। তবে তখন সুরক্ষা ওয়েবসাইটে ১৮ বা তদূর্ধ্ব শিক্ষার্থীদের টিকার আবেদন শুরু হওয়ায় এ রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার আর প্রয়োজন পড়েনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, এম. ফিল. ও পিএইচডি শিক্ষার্থীর সংখ্যা সর্বমোট ১৪৫৬৫ জন।

শেয়ার

পাঠকের মতামত

শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উদ্দেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “বাংলাদেশ ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান

ময়মনসিংহের মুক্তাগাছার কৃতী সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান ...

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, এক ...

শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু’র ...

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ ...

বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ...

এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট ...