ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ১৪, ২০২৬ ৮:৩৪ পিএম , আপডেট: জুন ১৪, ২০২৬ ৮:৩৪ পিএম

কৃষাণ-কৃষাণী ও উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১৩ জুন) ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসিও ইকোনমিক হেল্থ এডুকেশন অর্গানাইজেশন (সিও) কার্যালয়ে প্রকাশ্যে কৃষিঋণ ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান।

সিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি-১) প্রধান তনুশ্রী মিত্র, খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম, হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি উন্নয়ন ও নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠানে ৫০০ জনের মধ্যে সর্বমোট ৩৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে পুষ্টিকর খাবারও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এনআরবিসি ব্যাংক দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কৃষিঋণ, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ঋণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ...

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...