এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ...

চলতি ২০২৬-২৭ অর্থবছরেও ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানিতে নগদ সহায়তা বা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পণ্য ও খাতভেদে রপ্তানিকারকরা সর্বনিম্ন ০.৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এই সুবিধার আওতায় রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত এই প্রণোদনা ঘোষণা দিয়েছে সরকার।
সার্কুলার অনুযায়ী, রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা সম্পন্ন করতে হবে।
এএ

পাঠকের মতামত