
মাঝে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ডায়নামো কিয়েভকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাস। এর আগে ও পরের ম্যাচের ভেন্যু বদল হলেও, পরিবর্তন হয়নি ম্যাচের ফলাফলে। দুই ম্যাচেই ১-১ গোলে ড্র করেছে ওল্ড লেডিরা।
গত রোববার (১৮ অক্টোবর) ক্রতোনের মাঠে খেলতে গিয়ে ১-১ গোলে ড্র নিয়ে ঘরে ফিরেছিল জুভেন্টাস। মাঝে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি জিতলেও, পরের রোববারের ম্যাচে আবার ১-১ গোলে ড্র করেছে তারা। তাও কি না নিজেদের ঘরের মাঠে।
এক সপ্তাহের ব্যবধানে ভিন্ন দুই মাঠে খেলা দুইটি ম্যাচেই জয়বঞ্চিত থাকল ইতালিয়ান সিরি ‘আ’র টানা নয়বারের চ্যাম্পিয়নরা। সবশেষ জুভেন্টাসকে তাদেরই ঘরের মাঠে রুখে দিয়েছে তুলনামূলক দুর্বল দল ভেরোনা।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে নেই সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যে কারণে নিজেদের পরিকল্পনা ও ফরমেশনেও খানিক বদল আনতে বাধ্য হন জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো। যা খুব একটা কাজে দেয়নি।
ঘরের মাঠে খেলতে নামলেও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি জুভেন্টাস। তবে প্রতিপক্ষ ভেরোনার রক্ষণে ভয় ঢোকানোর কাজটা ভালোভাবেই করেছেন পাওলো দিবালা, আলভারো মোরাতারা। শুধু পাননি গোলের দেখা।
উল্টো দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটের সময় অতিথিদের এগিয়ে দেন ভেরোনায় লোনে খেলতে আসা আন্দ্রে ফাভিল্লি। এর আগে প্রথমার্ধেও একবার জালের ঠিকানা খুঁজে নিয়েছিল ভেরোনা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।
পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে জুভেন্টাস। ম্যাচের ৭৬ মিনিটে দিবালার শট ফেরে ক্রসবারে লেগে। এর এক মিনিট পরেই সমতা ফেরান ডেজান কুলসেভস্কি। মোরাতার পাস থেকে গোলটি করেন বদলি হিসেবে নামা এ তরুণ মিডফিল্ডার।
বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। টানা দ্বিতীয় ম্যাচ ড্র করে পাঁচ ম্যাচ শেষে মাত্র ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা এসি মিলানের সংগ্রহ ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত