
আসন্ন টুয়েন্টি বিশ্বকাপ খেললে ভারতেই খেলতে হবে, সিদ্ধান্ত জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সেই সময় পার হয়ে গেছে। বিসিবি গতকাল জানিয়ে দিয়েছে, কিছুতেই তারা ভারতে দল পাঠাবে না। এরপর আজ শুক্রবার আইসিসির স্বাধীন কমিটিতে আবার ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি।
গতকাল বিকেলে ক্রিকেটারদের সঙ্গে সভার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’
এরপরই নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে আইসিসিতে চিঠি দিয়ে বিসিবি অনুরোধ করেছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। সাধারণত আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।
সূচি অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এরপরই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে সহআয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। তবে নানা আলোচনার পর আইসিসি তাদের অনুরোধ ফিরিয়ে দেয়।
এরপর গতকাল আসিফ নজরুল জানিয়ে দেন, ভারতে কোনোভাবেই বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, তারা লড়াই চালিয়ে যাবেন। ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ সেটারই অংশ।
এনজে
- ১গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ২৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৩৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৪স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৬তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৯শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত