প্রকাশিত: মার্চ ২৯, ২০২২ ৬:৩৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা করে দুই জনকে হত্যার মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করে। এছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরের দিকে কুষ্টিয়ার বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জামিরুল ইসলাম ওরফে মরু (৫০) ও জাহিদুল ইসলাম ওরফে বোমা জাহিদ (৫৫)। মরু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের মৃত বিদ্যান আলীর ছেলে এবং বোমা জাহিদ একই উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার চার আসামিকে খালাস দিয়েছেন। তারা হলেন, আব্দুল সালাম ডিকেন, মিন্টু, রুহুল আমীন এবং আব্দুল্লাহ আল মামুন প্রিন্স।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর তৎকালীন এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন রাত সাড়ে ৮টার দিকে তার বসার ঘরে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছিলেন। এসময় বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আফাজ উদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। ওই দিনই আফাজ উদ্দিনের ছেলে এজাজ আহাম্মেদ মামুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে ২৯ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন। আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর পরই দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, এমপির বাড়িতে বোমা হামলা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...