বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনি তফশিল বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতি, শুক্র ও শনিবার গণসংযোগ করবে দলটি। এ ছাড়া রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এই দল।
আজ বুধবার দলটির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, গণসংযোগে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, ভাগাভাগি ও ভাগাভাগি নির্বাচন সবাই বর্জন করুন। এই নির্বাচনে সরকারকে অসহযোগিতা করুণ। দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে একতরফা নির্বাচন গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। ভোট বর্জনকারী রাজনৈতিক দলগুলোকে সবাই সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এনজে

পাঠকের মতামত