
এশিয়াজুড়ে শেয়ারবাজারে সুবাতাস লেগেছে। শুক্রবারও (৩ মে) এই অঞ্চলের পুঁজিবাজারগুলোর সূচক ঊধ্র্বমুখী হয়েছে। এদিন সেগুলো গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আলোচ্য দিনে এশীয় প্রযুক্তি খাতে মুনাফা বেড়েছে। টেক জায়ান্ট কোম্পানিগুলোর শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে এই অঞ্চলের স্টক মার্কেটগুলো চাঙা হয়েছে। এই প্রেক্ষাপটে জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক শেয়ারের এমএসসিআইয়ের ব্রডেস্ট সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ দশমিক ৪৯ পয়েন্টে। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ।
হংকং সূচকের উত্থান ঘটেছে ১ শতাংশ। এ নিয়ে টানা ৯ কার্যদিবস সূচকটি বাড়লো। ২০১৮ সালের জানুয়ারির পর যা একটানা সর্বাধিক ঊধ্র্বমুখিতা। তবে এদিন এশিয়ার দুই সর্ববৃহৎ অর্থনীতি চীন ও জাপানের বাজার বন্ধ ছিল। ফলে দেশ দুটির প্রধান সূচকগুলো সম্পর্কে জানা যায়নি। কিন্তু আগের দিন এগুলো ঊর্ধ্বগামী ছিল। বিগত কিছুদিন ধরেই এশিয়ার স্টকের দর বাড়তি আছে।
এশিয়ার মতো ইউরোপের পুঁজিবাজারেও উল্লম্ফন ঘটেছে। ইউরোপিয়ান বুর্সও ঊর্ধ্বগামী হয়েছে। ইউরোস্টক্স ৫০ ফিউচার্স ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ। জার্মান ডিএএক্স ফিউচার্স বেড়েছে শূন্য দশমিক ২৪ শতাংশ। আর লন্ডন এফটিএসই’র উত্থান ঘটেছে শূন্য দশমিক ১৫ শতাংশ।
এশিয়া-ইউরোপের মতো আমেরিকার শেয়ারবাজারও চড়া হয়েছে। ইতোমধ্যে ১১০ বিলিয়ন ডলারের শেয়ার বাইব্যাকের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল করপোরেশন। ফলে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশের ওপরে।
একই দিনে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২৯ শতাংশ। সেই সঙ্গে নাসডাক সূচক ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। আলোচিত দিনে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৮৩ ডলার ৮৬ সেন্টে।
তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ২৩০০ ডলার ৭৫ সেন্টে। একই কর্মদিবসে ইউরো, স্টার্লিং, ইউয়ান, ইয়েনসহ অন্যান্য প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। বর্তমানে তা ১০৫ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত