
সমগ্র এশিয়ায় প্রখর তাপমাত্রা বিরাজ করছে। এতে এই অঞ্চলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা ব্যাপক বেড়েছে। যে কারণে আরও এলএনজি আনতে মরিয়া হয়ে পড়েছেন আমদানিকারকরা। ইতোমধ্যে দক্ষিণ এশিয়ায় জ্বালানি পণ্যটির রেকর্ড আমদানি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ব্যাপক আমদানির তোড়জোড় এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম আরও বাড়িয়ে দিতে পারে। গত এপ্রিল থেকে যা এক তৃতীয়াংশ বেড়েছে। সেই সঙ্গে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কিছুদিন আগে থেকেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে এই অঞ্চলে এয়ার কন্ডিশনারের (শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র) ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে শীতল হওয়ার অন্যান্য যন্ত্রের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।
এই পরিস্থিতিতে লাফিয়ে লাফিয়ে এলএনজির দর বাড়ছে। বর্তমানে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) মূল্য দাঁড়িয়েছে ১২ ডলারে। বিগত ৬ মাসের মধ্যে যা সর্বোচ্চ। আগামীতেও যার দাম চড়া থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ জ্বালানি পণ্যটির মূল্য আরও বাড়তে পারে।
বিশ্বখ্যাত এনার্জি কনসাল্টেন্সি এফজিই’র প্রধান কনসাল্টান্ট সিয়ামাক আদিবি বলেন, দক্ষিণ এশিয়ায় তীব্র তাপপ্রবাহের কারণে তাপমাত্রা বাড়ছে। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের চাহিদা। সেটা মেটাতে এলএনজির আমদানি বেড়েছে। কারণ, এটি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। ফলে জ্বালানি পণ্যটির দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত