
আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা কবে? অধিনায়কত্ব ইস্যুতে সমাধান না হওয়ায় এই প্রশ্নের উত্তর দিতে পারেনি খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। অবশেষে নানান নাটকীয়তা শেষে সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
আজ শনিবার (১২ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় তার সঙ্গে ছিলেন আরও দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক। ঘোষিত এ দলে সুযোগ মেলেননি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের।
দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত খেলায় প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। রিয়াদ সুযোগ না পেলেও ব্যাটার আফিফ হোসেন ধ্রুব দলে সুযোগ পেয়েছেন। আলোচনায় থাকলেও সুযোগ পাননি ব্যাটার সৌম্য সরকার।
এ ছাড়াও দলে ফিরেছেন শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ। সবশেষ গত বছর এশিয়া কাপেই খেলেছিলেন মেহেদি। নাসুম খেলেছিলেন গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে।
গ্রপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৩১ আগষ্ট ক্যান্ডিতে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিকদের বিপক্ষে। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ৩ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে বাংলাদেশ খেলবে পাকিস্তানের লাহোরে। উভয় গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল নিয়ে হবে শিরোপা নির্ধারণী লড়াই।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম , শামীম হোসেন পাটোয়ারী ও আফিফ হোসেন ধ্রুব।
বিপি/এএস
- ১আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ২মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক
- ৩দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৪৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
- ৫শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৬মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৭দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৮দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ১০কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৯বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ১০বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত





পাঠকের মতামত