
কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন মো. ইলিয়াছ ও রাকিব। আহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে নির্মাণাধীন কালভার্টে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে পাশের বিশাল অংশের মাটি ধসে পড়ে। মুহূর্তেই তিন শ্রমিক মাটিচাপা পড়েন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ও সহকর্মীরা ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, শ্রমিকরা নিয়মিত কাজ করছিলেন। হঠাৎ করেই মাটি ধসে পড়লে তিনজন চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, গুরুতর আহত অবস্থায় তিন শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল বলে তিনি নিশ্চিত করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।
মাটির নিচে চাপা পড়ে দুই শ্রমিকের প্রাণহানি আবারও নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।
টিআর
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত