
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর রাজঘাট এলাকায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামের ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনে অবস্থিত পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিয়ান উত্তর রাজঘাট এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম সুমনের একমাত্র সন্তান বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরিবারের সদস্যরা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকায় কিছু সময়ের জন্য শিশুটির দিকে নজর ছিল না।
ধারণা করা হচ্ছে, এই সুযোগে খেলতে খেলতে সে বাড়ির সামনের পুকুরের দিকে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।
পরবর্তীতে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে এবং আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান তারা।
সেখান থেকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু ঘটে।
ঘটনার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয় এবং স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করে।
এ বিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আবু হায়দার বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। একটি নিষ্পাপ শিশুর এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।
আমরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি সকল অভিভাবকদের প্রতি অনুরোধ, ছোট শিশুদের যেন কখনোই একা ছেড়ে না দেওয়া হয়, বিশেষ করে বাড়ির আশেপাশে পুকুর বা জলাশয় থাকলে আরও বেশি সতর্ক থাকতে হবে।
ইএটি
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ





পাঠকের মতামত