
খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কয়রা উপজেলার গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর “ত্রাণ ও কল্যাণ তহবিল” হতে বরাদ্দকৃত অর্থ থেকে এ উপহার দেওয়া হয়।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় কপোতাক্ষ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ উপহার বিতরণ করেন মাওলানা আবুল কালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা শ্রমিল কল্যাণ ফেডারেশন এর সহ-সভাপতি প্রফেসর ওলিউল্লাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর জিএম মিজানুর রহমান, বাগালী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।
এসময় আবুল কালাম আজাদ ত্রাণ গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, “গত ১২ ফেব্রুয়ারি আপনারা যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন সেই আশা-আকাঙ্ক্ষা পূরণে আমি আমার সংসদীয় মেয়াদের মধ্যেই দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের উপকূলের মানুষের অধিকার আদায়ে কাজ করতে পারি”।
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত নগদ অর্থ দলমত নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের মধ্যে কয়রা উপজেলা ৭ টি ইউনিয়নে ৪৩৫ জনের মধ্যে এক হাজার টাকা হারে বিতরণ করা হলো, আপনারা সুষ্ঠুভাবে আপনাদের জন্য বরাদ্দ অর্থ গ্রহণ করে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি”।
বিএইচ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত