
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো। তার অবস্থা এখন সঙ্কটাপন্ন। ইউলিয়া ছাড়া তার স্বামী এবং মেয়েও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছেন সাবেক ইউক্রেনিয়ান প্রধানমন্ত্রীর প্রেস সচিব মারিনা সরোকা।
ইউলিয়া টিমোশেঙ্কো ইউক্রেনের পার্লামেন্টের সদস্য এবং দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বাৎকিভস্যাচনার প্রধান। এছাড়া ইউরোপীয় দেশটির প্রথম নারী সরকারপ্রধানও তিনি।
প্রথম মেয়াদে ২০০৫ সালের ২৪ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইউলিয়া। পরে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর থেকে ২০১০ সালের ৪ মার্চ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।
২০১০ ও ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় এবং ২০১৯ সালের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ইউলিয়া টিমোশেঙ্কো।
ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত একদিনে দেশটিতে প্রায় দুই হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৯৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজারেরও বেশি মানুস। মারা গেছেন অন্তত ২ হাজার ২৭১ জন। সূত্র: আনাদোলু এজেন্সি
- ১সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
- ২শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখাতে হবে : ববি হাজ্জাজ
- ৩ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৪সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
- ৫বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬শহীদ জিয়ার হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
- ৭কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৯দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
- ১০ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- ১গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৪যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৫৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৮‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৯জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ১০হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর





পাঠকের মতামত