
করোনা কালের জিআর’র চাল এখনো বরগুনা সদর খাদ্য গুদামে মজুদ! সরকারি হিসেবের চেয়ে অতিরিক্ত ৩৫ মেট্রিকটন চাল মজুদ রাখার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার ১৪ এপ্রিল সদ্য বিদায়ী উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা, সদ্য যোগদান কৃত খাদ্য গুদাম কর্মকর্তা আকরাম হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরের সময় সরকারি হিসেবে ৪৫ ও অতিরিক্ত ১৫ মেট্রিকটন চাল বুঝিয়ে দেয়। তবে বিশ্বস্তসূত্রে জানা গেছে , সরকারি হিসেবের চেয়ে অতিরিক্ত ৩৫ মেট্রিকটন চাল মজুদ আছে উপজেলা খাদ্য গুদামে।
অভিযোগের বিষয়ে সদ্য যোগদান কৃত খাদ্য গুদাম কর্মকর্তা আকরাম হোসেন বলেন, সরকারি হিসেব অনুযায়ী আগের কর্মকর্তা আমাকে মাত্র ৬০ মেট্রিকটন চাল বুঝিয়ে দেয় এর মধ্যে সরকারি হিসেবে ৪৫ ও অতিরিক্ত ১৫ মেট্রিকটন চাল বেশি দিয়ে গেছে। কিসের অতিরিক্ত চাল বেশি আছে সে বিষয়ে তিনি বলেন, করোনার সময় জনপ্রতিনিধিরা নেয়নি সেই অতিরিক্ত চাল আছে।
অভিযোগের বিষয়ে সদ্য বিদায়ী খাদ্য কর্মকর্তা জলিল শিকদার বলেন, সরকারি হিসেবের বাইরে আমি মাত্র ১৫ মেট্রিকটন চাল অতিরিক্ত রেখে এসেছি। যার মধ্যে বরগুনা পৌর মেয়রের ১০ মেট্রিকটন বিভিন্ন জনপ্রতিনিধিদের ৫ টন। কিসের চাল জানতে চাইলে তিনি বলেন, করোনার সময়ের বরাদ্দের জিআর’র চাল এগুলো। চেয়ারম্যানরা নেয়নি সেই অতিরিক্ত ১৫ মেট্রিকটন চাল বেশি আছে। জনপ্রতিনিধিরা না নিলে আমরা কি করবো!
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত