
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সংক্রমণ ঠিক কতটা ছড়িয়ে পড়েছে তা এখনও নিশ্চিত নয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার তার থ্রোক্স সিটি স্ক্যান করা হয়েছে। আপাতত সেই রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে। রিপোর্ট হাতে পেলেই চিকিৎসার পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এই বিজেপি নেতা। পরে তাকে বাড়ি থেকে সল্টলেক সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে, বিজেপির রাজ্য সভাপতির দেহে কোভিড পজিটিভ ধরা পড়েছে।
শনিবার চিকিৎসকরা জানান, দিলীপ ঘোষ ভাল আছেন। রক্তে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক আছে। তাকে স্বাভাবিক খাবার-দাবার দেওয়া হয়েছে। এদিকে, এই বিজেপি নেতার দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতির সুস্থতা কামনা করে পুরুলিয়ায় পূজা দিয়েছেন দলীয় কর্মীরা। রোববার আবারও দলের রাজ্য দফতরের সামনে প্রার্থনা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন দিলীপ ঘোষ। সে কারণে নিজের বাড়িতেই তিনি সেলফ আইসোলেশনে ছিলেন। গত কয়েকদিন তিনি কোনও কর্মসূচিতে অংশ নেননি। বাড়ি থেকে কয়েক দিন কোথাও বের হননি।
এর মধ্যে তার করোনা পরীক্ষাও হয়। রিপোর্ট পজিটিভ আসায় আপাতত তাকে হাসপাতালেই চিকিৎসা নিতে হচ্ছে। তবে ফুসফুসের সংক্রমণের খবরে তাকে নিয়ে উদ্বেগ কিছুটা বেড়েছে।
- ১আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ২মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৫মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত