
করোনাভাইরাসে পুরোপুরি বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে গত কয়েক সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যু আশঙ্কজনহারে বাড়ছেই। প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশটিতে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। যা দেশটিতে আগের সব রেকর্ড ভেঙেছে।
হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন শহরে দেখা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে থাকতেই অনেক রোগীর মৃত্যু হয়েছে। বেশ কিছু এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে যা যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ। কিন্তু দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এখনও লকডাউনের বিরোধিতা করে যাচ্ছেন।
বোলসোনারোর দাবি ভাইরাসের কারণে যতটা ক্ষয়ক্ষতি হবে তার চেয়ে লকডাউনের কারণে অর্থনীতির বেশি ক্ষতি হবে। বিভিন্ন রাজ্যে স্থানীয় কর্তৃপক্ষ যেসব কড়াকড়ি আরোপ করেছে তিনি সেগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করছেন।
মঙ্গলবার নিজের বাসভবনের বাইরে সমর্থকদের সঙ্গে আলাপকালে বোলসোনারো কোয়ারেন্টাইনের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে মানুষের মধ্যে বিষন্নতা তৈরি হবে এবং মানুষ ঘরে থাকতে থাকতে শরীরে মেদ জমবে, বেকারত্ব বাড়বে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বোলসোনারো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। দেশটিতে শুধ মার্চেই ৬৬ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে।
বিভিন্ন রাজ্যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ৯০ শতাংশের বেশি করোনায় আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করতে হচ্ছে। অনেক রাজ্যেই অক্সিজেন সঙ্কট প্রকট আকার ধারণ করেছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৭৮৪ জন।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত