
সারাবিশ্ব কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবে বিপর্যস্ত। এটি আজ কোনো গোষ্ঠী কিংবা জাতির সমস্যা নয়, বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারাবিশ্বের মতো কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশও অনেকটা লকডাউন অবস্থায় রয়েছে।
তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে ইউএস-বাংলা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ভাইব্রেন্টের সব আউটলেটে করোনা মহামারি থেকে রক্ষায় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিশেষ করে সার্জিক্যাল মাস্ক, কেএন-৯৫ মাস্ক, ডিসপোজিবল হ্যান্ড গ্লাভস, ফেস শিল্ড, ইনফ্রারেড থার্মোমিটারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী পাওয়া যাচ্ছে।
সোমবার (২৯ জুন) ইউএস-বাংলা গ্রুপের জিএম (পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লাইনে নয়, শপিং করুন অনলাইনে- স্লোগানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তারের সময়ে ক্রেতার সুরক্ষার কথা বিবেচনা করেই ভাইব্রেন্ট এর সব পণ্য অনলাইনে কিনলেই ঘরে বসে পাওয়া যাবে ২০ শতাংশ মূল্যছাড়। এই সুবিধা সারাদেশের ক্রেতাদের জন্যই প্রযোজ্য।
স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্ট। যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচি, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে। ভাইব্রেন্ট সামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা দিয়ে যাচ্ছে।
প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী পাওয়া যাচ্ছে।
যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড নেওয়া হয়।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত