
সাতক্ষীরার কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বড় ভাই রুহুল আমিন (৩৪)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ও আহত রুহুল আমিন ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ইব্রাহিমদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফুল ইসলাম ধারালো ছুরি দিয়ে দুই ভাইকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বড় ভাই রুহুল আমিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ইব্রাহিমের স্ত্রী মেঘলা খাতুন জানান, ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। তাঁদের একটি সন্তান রয়েছে এবং তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। সামান্য এক বিবাদকে কেন্দ্র করে তাঁর স্বামীকে এভাবে প্রাণ দিতে হবে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।
কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা রহমান বলেন, “ইব্রাহিম হোসেনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে গভীর ক্ষত ছিল।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন—মূল অভিযুক্ত আরিফুল ইসলাম (২৮), তাঁর স্ত্রী সাথী আক্তার (২৫), পিতা জামাল উদ্দিন (৬২) ও মাতা শাহানারা খাতুন (৫৫)।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনজে
- ১চাঁদপুর ওয়ান মিনিট মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
- ২পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন
- ৩ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ৪আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৬টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৭বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ১০পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত