প্রকাশিত: জুন ১১, ২০২৪ ২:০৬ পিএম

চলতি বছরে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের আবেদনের সময়সীমা দু’দিন বাড়ানো হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা ১৩ জুন রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে ১১ জুন পর্যন্ত আবেদনের সময় ছিল।

সোমবার (১০ জুন) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৩ জুন বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে, তারা এ সময়ের মধ্যে আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ভুয়া ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে কোনোভাবেই এর দায় কর্তৃপক্ষ বহন করবে না।

এদিকে, একাদশে ভর্তির আবেদনের কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সবশেষ শনিবার (৮ জুন) রাত ১১টা পর্যন্ত কলেজে ভর্তি হতে ১২ লাখ ১৭ হাজার ৩৮ শিক্ষার্থী আবেদন করেছেন। তারা ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৪টি পছন্দক্রম দিয়েছেন। মোট আবেদনকারীর মধ্যে সফলভাবে পেমেন্ট সম্পন্ন করেছেন ১২ লাখ ৯ হাজার ৬১৫ জন।

প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৩ জুন রাত ৮টায়। এরপর তাঁদের নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। ৩০ জুন দ্বিতীয় ধাপে আবেদন শুরু হয়ে চলবে ২ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে ৪ জুলাই রাত ৮টায়। এছাড়া তৃতীয় ধাপে ৯ ও ১০ জুলাই আবেদন নিয়ে ১২ জুলাই ফল প্রকাশ করা হবে।

তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

এএন

শেয়ার

পাঠকের মতামত

শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উদ্দেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “বাংলাদেশ ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান

ময়মনসিংহের মুক্তাগাছার কৃতী সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান ...

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, এক ...

শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু’র ...

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ ...