
রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান কাঁচা মরিচ। এর ঝাঁঝালো স্বাদ এবং রঙের জন্যই বেশিরভাগ মসলাদার খাবারেই ব্যবহার করা হয়। মরিচে থাকে বিভিন্ন ভিটামিন; সেইসঙ্গে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট, পটাশিয়াম, থিয়ামিন, আয়রন, কপার ইত্যাদি খনিজ। যে কারণে প্রতিদিনের খাবারে মরিচ রাখা জরুরি।
চলুন জেনে নিই কেন প্রতিদিন মরিচ খাওয়া জরুরি-
মেদ কমায় এবং স্থুলতা প্রতিরোধ করে
মরিচে থাকা ক্যাপসাইসিন নামক উপাদান ঝাল স্বাদ সৃষ্টি করে। এর আছে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা। ক্যাপসাইসিন হলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা উচ্চ মাত্রার কোলেস্টেরল ও স্থুলতা প্রতিরোধে কাজ করে। নিয়মিত মরিচ খেলে তা মেদ কমায় এবং সেইসঙ্গে আপনাকে পৌঁছে দেয় কাঙ্ক্ষিত ওজনের লক্ষ্যে।
ক্যান্সার দূরে রাখে
ভারতের মনিপাল হাসপাতালের পুষ্টিবিদ বৈশালী ভার্মা বলেন, ‘বায়োঅ্যাক্টিভ উপাদান যেমন ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড, ক্যারোটিনয়েড এবং অ্যাসকরবিক অ্যাসিডের অন্যতম উৎস হলো কাঁচা মরিচ। এসব উপাদানের রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। ক্যাপসাইসিনের কেমো-প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। ফলে কাঁচা মরিচ খেলে তা বিভিন্ন ক্যান্সার কোষ যেমন স্তন ক্যান্সার, প্রোস্ট্যাটিক ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার এবং অগ্ন্যাশয় ক্যান্সারে কোষ বৃদ্ধির প্রতিরোধে করতে কাজ করে।’
হার্ট ভালো রাখে
ক্যাপসাইসিনের অনেকগুলো ফার্মাকোলজিকাল সুবিধা রয়েছে। এটি দীর্ঘস্থায়ী ব্যথা এবং ইস্কেমিক হার্ট ডিজিজ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। মরিচের সবুজ রঙ ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েডের সংমিশ্রণ। ক্যারোটিনয়েড আলো এবং অক্সিজেন থেকে শরীরের টিস্যুকে সুরক্ষা দিতে পারে। নিয়মিত মরিচ খেলে হৃদরোগের কারণে মৃত্যুর ঝুঁকিও কমে। এটি কার্ডিওভাসকুলার রোগ এবং টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজ করে।
বয়স ধরে রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
কাঁচা মরিচ অ্যাসকরবিক অ্যাসিড (ভিটামিন সি) এর অন্যতম উৎস। অ্যাসকরবিক অ্যাসিড ফ্রি র্যাডিক্যালের সঙ্গে লড়াই করার মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এটি ত্বকের ভেতর থেকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। অধিক পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট অল্প বয়সেই বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা প্রতিহত করতে পারে। এর অ্যান্টি-ইনফ্লামেশন, অ্যান্টি-অ্যালার্জি ও অ্যান্টি-অক্সিডেশন বৈশিষ্ট ত্বকের কোষ ভালো রাখে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
নিয়মিত কাঁচা মরিচ খেলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাতের ব্যথা কমাতেও সমানভাবে কাজ করে। আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি এবং বজায় রাখার জন্য কাঁচা মরিচ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ক্যাপসাইসিনে আর আরও আছে অ্যান্টি-মাইক্রোবায়াল বৈশিষ্ট্য। এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে কাজ করে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত