
আড্ডা হোক কিংবা গুরুতর কোনো আলোচনা— বাঙালির বসার ঘর, অফিস ডেস্ক সবখানেই চা পান করা হয়। চায়ের কাপে ঝড় তুলতে গেলে অনেকসময় অসাবধানতাবশত হাত থেকে চা পড়ে ঘটতে পারে বিপত্তি। সমস্যা হলো, যে কাপড়ে চা পড়ে তার জেদি দাগ সহজে উঠতে চায় না। আর কাপড় যদি হয় সাদা, তবে তো কথাই নেই।
ঘরোয়া কিছু উপায়ে কাপড় থেকে সহজে চায়ের দাগ তোলা যায়। চলুন এসম্পর্কে বিস্তারিত জেনে নিই-
ভিনেগার
একটি গ্লাসে আধা কাপ পানি আর আধা কাপ ভিনেগার মিশিয়ে নিন। এরপর তা বোতলে রাখুন। সেই বোতলের পানি স্প্রে করে দিন চায়ের দাগ পড়া জায়গায়। ৫ থেকে ৭ মিনিট রেখে দিন। এরপর আবার স্প্রে করুন। এরপর ধুয়ে দিন। দাগ চলে যাবে।
গরম পানি
সাদা কাপড় থেকে চায়ের দাগ তুলতে ভরসা রাখুন গরম পানিতে। যে জায়গায় কাপড়ে দাগ পড়েছে, তা টানটান করে ধরে রাখুন। এমনভাবে রাখুন যেন একটিও ভাঁজ না থাকে। এবার এতে সামান্য গরম পানি দিন। ১০ থেকে ১৫ সেকেন্ড এভাবে রেখে লিকুইড ডিটারজেন্ট দিন। ডিটারজেন্ট দাগের দুই প্রান্তে ভালো করে ঘষে দিন। দাগ হালকা হতে থাকবে। তারপর স্বাভাবিক তাপমাত্রার পানিতে ধুয়ে নিন।
লেবু ও লবণ
কাপড়ের যে অংশে দাগ লেগেছে, সেখানে পাতিলেবু লাগিয়ে রাখুন। এরপর সেখানে লবণ আর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। দাগ উঠে যাবে। কিংবা গরম পানিতে সামান্য লেবুর রস মিশিয়ে নিন। পোশাক কাচার সময় সেই পানি ব্যবহার করুন।
বেকিং সোডা
চা ঢালতে গেলে অনেক সময়ই তা টেবিল ক্লথে পড়ে যায়। মোটা কাপড়ে দাগ সহজে যেতে চায় না। সেই সময় উপকারি বেকিং সোডা। বেকিং সোডা মিশিয়ে নিন পানির সঙ্গে। তারপর কাপড় সেভাবেই ঘণ্টা খানেক রেখে দিন। পরে ধুয়ে ফেলুন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত