জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ ১০:৪৭ এএম

গাজীপুরের কাপাসিয়ায় কৃষক রুস্তম আলীর (৫৮) দেড় বিঘা (৫২.৫০ শতাংশ) জমির এক হাজার কলাগাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় সাড়ে ৩ লাখ টাকা ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকের ধারণা, জমি বিক্রি করার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিপক্ষ শফিকুল ইসলাম কবির ও তার সহযোগীদের বিরুদ্ধে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কৃষক চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টা থেকে শনিবার (৮ নভেম্বর) ভোর ৫টার মধ্যবর্তী যেকোনো সময় প্রতিপক্ষরা কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের মৃত শহর আলীর ছেলে কৃষক রুস্তম আলীর দেড় বিঘা জমির এক হাজার কলাগাছ কেটে ফেলে।

অভিযুক্তরা হলো কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদের মেম্বার টোকনগর মৃত আব্দুল আজিজের ছেলে শফিকুল ইসলাম কবির (৫০), একই গ্রামের সোহেল (৩৫), ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হামিদ চৌধুরীর ছেলে ইকবাল চৌধুরী (৫৫), কাশেরা গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে বাদল মিয়া (৫৫) এবং তাদের ছয় সহযোগী।

কৃষক রুস্তম আলী জানান, প্রায় এক যুগ পূর্বে শফিকুল ইসলাম কবিরের কাছ থেকে জমি কিনে ভোগদখল করে আসছেন। বিগত ৩–৪ বছর যাবত অভিযুক্তরা আমার ক্রয়কৃত জমি অর্ধেক দামে বিক্রি করার জন্য আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি সহ ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। আমার জমির সঠিক মূল্য দিয়ে ফেরত নিতে বললে মেম্বার শফিকুল ইসলাম কবির বিভিন্ন লোকজনের নিকট বলে বেড়ায়—যেকোনো সময় আমার জমির (কলা বাগানের) চারপাশে ইটের সীমানা প্রাচীর নির্মাণ করে তাদের দখলে নিয়ে যাবে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমি কলা বাগান দেখে বাড়িতে চলে আসি। শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে জমিতে গিয়ে দেখি পূর্ব শত্রুতার জেরে জমির সবগুলো কলাগাছ কেটে ফেলেছে।

তিনি আরও বলেন, সুদে তিন লাখ টাকা নিয়ে ক্রয়কৃত দেড় বিঘা জমিতে কলাগাছের বাগান করেছিলেন। এক হাজার কলাগাছের মধ্যে প্রায় ৭০০ গাছের কলা পাকা শুরু হয়েছিল। আর এক সপ্তাহের মধ্যে বাজারে কলা তোলা যেত। দেড় বিঘা জমিতে কলা বাগান করতে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা খরচ হয়। এলাকার দোকান থেকে সার ও কীটনাশক বাকি নেওয়া হয়েছে। এখন সুদের টাকা ও দোকানের বকেয়া টাকা পরিশোধ করা নিয়ে মহাবিপাকে পড়েছেন কৃষক। কলাবাগানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক রুস্তম আলী। দীর্ঘদিন যাবত কলা চাষ করে জীবিকা নির্বাহ করছেন। আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন?

অভিযুক্ত কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদের মেম্বার টোকনগর মৃত আব্দুল আজিজের ছেলে শফিকুল ইসলাম কবিরের মুঠোফোনে (০১৬৮৪-৫৯৬৮৪৭) কল দিলে বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষকের সঙ্গে সমস্যা থাকতে পারে, তাই বলে গাছ কেটে দেওয়ার এখতিয়ার কারও নেই। অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...