
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের চার কক্ষের টিনশেড বিল্ডিংটি শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে প্রচন্ড কালবৈশাখী তান্ডবে একেবারেই লণ্ডভণ্ড হয়ে যায়। রোববার (২৬ এপ্রিল) পরিদর্শনে গিয়ে দেখা যায়, কলেজের পশ্চিম দিকে অবস্থিত এই টিনশেড বিল্ডিংটির উপরিভাগের টিনের চালা পুরোটাই উপড়ে গিয়ে ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে গেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার বলেন, বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর উত্তীর্ণ সহ সাতটি বিষয়ে অনার্স চালু রয়েছে। সব মিলিয়ে এই মুহুর্তে প্রায় তিন হাজার শিক্ষার্থী কলেজটিতে পাঠদান করছে। কিন্তু সকল শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। তাই ক্লাসের অতিরিক্ত চাপ সংকুলান করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রির পাবলিক পরীক্ষার কেন্দ্র হওয়ায় পরীক্ষা চলাকালে এই টিনশেড বিল্ডিংটি অনেক সহায়ক ভূমিকা পালন করে থাকতো। কিন্তু ঝড়ের তাণ্ডবে বিরাট ক্ষতি সাধন হয়ে গেল। বর্তমানে সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল। এমতাবস্থায় এটি দ্রুত মেরামত জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কতৃপক্ষের সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরও বলেন, কলেজটির ক্রমবর্ধমান শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক চাহিদা বিবেচনায় কলেজটিতে জরুরি ভিত্তিতে একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণ করা প্রয়োজন। তিনি দ্রুত একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালে কুলাউড়া উপজেলায় ইয়াকুব-তাজুল মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখে অল্প সময়ের ব্যবধানে কলেজটিতে ডিগ্রি ও অনার্স কলেজে রূপান্তরিত হয়ে মৌলভীবাজার জেলার মধ্যে একটি স্বনামধন্য মহিলা কলেজ হওয়ার গৌরব অর্জন করে। বৃহত্তর সিলেট বিভাগের এটি প্রথম কোনো বেসরকারি কলেজ যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু করার খ্যাতি রয়েছে।
এনজে
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত