
পৃথিবীতে বহু নামের গাছের কথা জানা থাকলেও দম্পতি গাছের কথা হয়তো অনেকেই জানেন না। কালের সাক্ষী হয়ে এক ‘প্রেমিক’ বৃক্ষ যুগল দাঁড়িয়ে আছে ঢাকার অদূরে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ষাইট্রা গ্রামে ।
শত বছরের পুরনো এ গাছ দুটিকে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা দেবতা মনে করেন। গাছ দুটি নিয়ে অনেক কল্পকাহিনি এলাকায় প্রচলিত । জনশ্রুতি আছে, প্রায় ৫০০ বছর আগে তৎকালীন স্থানীয় দেবীদাস বংশের পূর্বপুরুষরা ভালোবেসে ওই স্থানে পাশাপাশি একটি পাকুড় গাছ ও একটি বটগাছ রোপণ করেন। তৎকালীন সনাতন ধর্মীয় বিশ্বাস অনুসারে, বটগাছকে পুরুষ আর পাকুড় গাছকে নারী মনে করা হতো। দাস বংশের লোকেরা গাছ দুটিকে ওই সময় হিন্দু ধর্মের রীতি মেনে বিয়ে দিয়েছিলেন- এমন কথাও এলাকায় প্রচলিত। এ কারণে গাছ দুটিকে ‘স্বামী-স্ত্রী’ গাছও বলা হয়।
গাছ দুটিকে ঘিরে রহস্যময় কিছু গল্প স্থানীয়ভাবে প্রচলিত । অনেকেই জানান, গাছ দুটির ডাল পালা কাটা হয় না, কারণ যিনি ডাল কাটতে যান তিনিই অসুস্থ হয়ে পড়েন। কয়েকবারই এমন ঘটনা ঘটেছে। পরে আক্রান্ত ব্যক্তিরা গাছগুলোয় পূজা দেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।
দীর্ঘদিন ডালপালা না কাটার কারণে ৬০ টিরও বেশি শিকড় নিয়ে বর্তমানে গাছ দুটি ৫ বিঘা এলাকা জুড়ে বিস্তৃত । শিকড়গুলো একটার সঙ্গে আরেকটা এমনভাবে জড়িয়ে আছে যা দেখলে ভালোবাসার মেলবন্ধন বলেই মনে হবে। প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এ প্রেমিক বৃক্ষ যুগলের কাছে। এর মধ্যে শিশু থেকে শুরু করে বয়স্করাও আছেন। স্থানীয় তো বটেই, ঘুরতে আসা শিশুরাও গাছগুলোর ডালে বসে আনন্দ উপভোগ করে। নিজেদের প্রেম স্মৃতিময় রাখতে অনেক প্রেমিক যুগলও আসেন গাছ দুটির কাছে। আজকাল অনেকে বনভোজনের জন্য এ স্থানটি বেছে নিচ্ছেন। কেউ বা আসছেন শখের ফটোগ্রাফি করতে। এছাড়া স্থানীয় অনেক স্কুল -কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনও হয় এ বৃক্ষ প্রাঙ্গণে।
কীভাবে যাবেন: ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে মানিকগঞ্জের বাসে টুলিভিটায় নামতে হবে । তারপর সরাসরি সিএনজি যোগে যাওয়া যাবে ষাইট্রার বটগাছে।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত