
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লুকিমুদ্দি ওরফে লোকমানকে (৫৪) গ্রেফতার করছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। তাঁর কয়েদি নং ৪৮১৭।
সোমাবরা (০৯ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জিএমপির বাসন থানার কড্ডা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পলাতক আসামি লুকিমুদ্দি ওরফে লোকমান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম জানান, গত ০৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে কারাবন্দিরা কারাগারে কর্মরত কারারক্ষীদের জিম্মি করে। পরে দুপুরে শতাব্দি কারাবন্দি ভবনের লকআপ গেইট ভাঙচুর করে পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বাদী হয়ে জিএমপির কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব-১ বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে বাসন থানার কড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এম পি
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত