জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ ৬:০৯ পিএম

কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি খাতের উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার দাবিকে সামনে রেখে কুড়িগ্রামে বড় ধরনের কৃষক সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলার মেহনতি মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরতে আয়োজিত এ সমাবেশকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটির জেলা শাখা।

আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে কৃষকদের ন্যায্য অধিকার, কৃষি উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সমাবেশ সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। তাদের প্রত্যাশা, এ সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...