জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫ ৪:৪২ পিএম
Oplus_131072

‎কুড়িগ্রাম প্রতিনিধি

‎কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সৎ বাবার হাতে নৃশংসতার শিকার হয়েছে ৬ বছরের শিশু তাসিন। হত্যার উদ্দেশ্যে তাকে পুকুরে ফেলে দেয়ার অভিযোগে সৎ বাবা মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎ঘটনাটি ঘটে শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়।

‎ভুক্তভোগী তাসিন লালমনিরহাটের সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর থেকে সে মা ববিতা বেগমের সঙ্গে থাকত। প্রায় ছয়-সাত মাস আগে ববিতার বিয়ে হয়।লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে। এরপর থেকেই তাসিন মায়ের সঙ্গে মুরাদের বাড়িতে বসবাস করছিল।

‎স্থানীয় সূত্র জানায়, শনিবার মুরাদ বেড়ানোর প্রলোভন দেখিয়ে তাসিনকে মোটরসাইকেলে করে ঘোরাতে বের হন। সারাদিন ঘোরাঘুরির পর রাত ৯টার দিকে ছড়ারপাড় এলাকায় রাস্তার ধারের একটি পুকুরে শিশুটিকে ঠেলে ফেলে চলে যান। এ সময় বাজার থেকে ফেরার পথে ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম তাসিনকে পানিতে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। পরে রাত ১০টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ শিশুটিকে থানায় নিয়ে যায়।

‎স্থানীয়দের ভাষ্য, সময়মতো উদ্ধার না করা হলে শিশুটি বাঁচত না। তারা এ ঘটনার সঙ্গে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

‎ফুলবাড়ী থানার এসআই আব্দুর রহিম জানান, লালমনিরহাট থানা পুলিশ মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে। উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

শুক্রবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর এবং চালক-সুপারভাইজার-হেলপারকে নির্মমভাবে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...