প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪ ৬:০৯ পিএম

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল নামক স্থানে ট্রাক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভগবান নগর গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, স্যালো ইঞ্জিনচালিত একটি নসিমনে পাঁচটি গরু নিয়ে কুষ্টিয়ার আলামপুর পশুর হাটে যাচ্ছিলেন ব্যবসায়ী মনিরুল।

এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক এগারোমাইল নামক স্থানে পৌঁছালে গরুবোঝাই নসিমনটিকে ধাক্কা দিলে রাস্তার ওপর উল্টে যায়। এতে নসিমনের ওপর থাকা গরু ব্যবসায়ী মনিরুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...

নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

গরুর হাটে যাওয়ার পথে নেশা চক্রের খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়া টাঙ্গাইলের এক গরু ব্যবসায়ীকে ...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা ...