জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ ১০:৪৮ এএম , আপডেট: জুলাই ১৫, ২০২৬ ১০:৪৮ এএম

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছেন শর্মিলা খাতুন (২৩) নামের এক তরুণী।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের যদুবয়রা গড়াই ব্রিজ নদে ঝাপ দেন।

নিখোঁজ শর্মিলা খাতুন উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের বিএসসি (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সন্ধ্যায় ঘুরতে এসে দেখেন শর্মিলা খাতুন ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তিনি কলেজ ব্যাগ সেতুর উপর রেখে নদীতে ঝাঁপ দেয়। দৌঁড়ে এসে তারা দেখতে পান প্রবল স্রোতে ভেসে তিনি যাচ্ছেন। পরে তারা ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিবারের ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। এছাড়া তারা পুলিশের জরুরী পরিষেবা নম্বরেও ফোন করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ গৃহবধূর স্বামী আশিকুর রহমান বলেন, ‘সকালে শর্মিলার সঙ্গে তার ঝগড়া হয়। এর পরে রাগ করে সে পরীক্ষা দিতে কলেজে যায়। এর পরে বাড়ি না ফিরলে হাসপাতাল, পার্ক বিভিন্ন বাজারে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া পায়নি। এর পর রাতে একজন ফোন জানাই শর্মিলা নদীতে ঝাঁপ দিয়েছে।’

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে তারা এসে উদ্ধার অভিযান শুরু করবেন।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘শর্মিলা নামে এক কলেজ শিক্ষার্থী নদীতে ঝাঁপ দিয়েছে ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্য তিনি নদীতে ঝাঁপ দিয়েছে।’

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...