
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে আলুবোঝাই মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক বাদশা (৪৮) নামে এক ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতা নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক বাদশা উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। বাদশা কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকার ‘আল-মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে’র স্বত্বাধিকারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা কর্মী মুফতি খাইরুল বাশার আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলযোগে আব্দুর রাজ্জাক বাদশা তার এক কর্মীকে নিয়ে কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খাঁনের বাসভবন খোকসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলতলা এলাকায় একটি আলুবোঝাই মিনি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তারা সড়কের ওপর ছিটকে পড়েন। এসময় দ্রুতগামী ট্রাকটি বাদশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আনোয়ার খাঁন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘দুর্ঘটনার কিছুক্ষণ আগেই বাদশার সাথে আমার ফোনে কথা হয়েছিল। তিনি দেখা করে কিছু জরুরি কথা বলতে চেয়েছিলেন। কিন্তু পথেই যে এমন বিপর্যয় ঘটবে তা কল্পনাও করিনি।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। যেহেতু মরদেহটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, তাই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং হাইওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
এনজে
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ





পাঠকের মতামত