
কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীন হোসেনের (২৪) নামে এক নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলার নন্দলালপুরে একটি আমগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্বাধীন হোসেন কুমারখালি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে ও সে পেশায় সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমগাছের ডালে স্বাধীন হোসেন ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ জানান, সকালে একজন নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে অপমৃত্যু একটি মামলা হয়েছে।
এনজে
- ১সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ২ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৩দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ৪মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৫চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৬লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ৭সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ৮বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৯জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল





পাঠকের মতামত