জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৩:২৯ পিএম

পৌর তহবিলের অর্থ আত্মসাৎ-এর অভিযোগে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় মামলাটি দায়ের করেন।

এ মামলার আসামিরা হলেন- কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলী, সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৬ জুলাই কোনো রেকর্ডপত্র বা রেজুলেশন ছাড়াই অগ্রণী ব্যাংক পিএলসির থানাপাড়া শাখায় ‘দরিদ্র তহবিল’ নামে একটি চলতি হিসাব একক স্বাক্ষরে খোলা হয়। পরে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভবনের নকশা অনুমোদন ও লাইসেন্সের ক্ষেত্রে সরকারি ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আদায়কৃত অর্থ ব্যাংকে জমা দিয়ে যথাযথ রেকর্ড বা রেজুলেশন ছাড়াই বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে পরস্পর যোগসাজস ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোট ৫ কোটি ২১লাখ ৭হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মইনুল আহসান রওশনী বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা ...

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের ...

সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় ...